Thursday, 29 October 2026
শিরোনাম
সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি
সারা দেশ

সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন

 সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত 

আজ ২৯ শে অক্টোবর, ২০২৬ ইং, রোজ বৃহস্পতিবার, ডেঙ্গুর হটস্পট খ্যাত কুষ্টিয়া থানাপাড়া ও কুঠিপাড়া চর এলাকায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু  সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সম্মিলিতি সামাজিক জোটের চেয়ারম্যান এবং দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমানের সভাপতিত্বে এবং হোমিওপ্যাথি চিকিৎসক ডা. আমিনুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় আরম্ভ হলো সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন কর্মসূচি।

ডা. আমিনুল ইসলাম মানিকের বিনামূল্যে ওষুধ খাওয়ানোর উদ্যোগটি ছিল তাঁর নিজস্ব মানবিক উদ্যোগ। জোটের লিফলেট বিতরণ কর্মসূচির সঙ্গে একই সময়ে একই এলাকায় তাঁর এ উদ্যোগ পরিচালিত হওয়ায় থানাপাড়া এলাকায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা ও মানবিক সেবামূলক কার্যক্রমের একটি সমন্বিত পরিবেশ তৈরি হয়।

উল্লেখ্য যে বর্তমানে দেশব্যাপী ডেঙ্গুর ব্যাপক প্রকোপে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। মৃত্যুর সংখ্যাও বিগত বছরের তুলনায় বাড়ছে উল্লেখযোগ্যভাবে।

এমতাবস্থায় ডেঙ্গুর নির্ধারিত ঔষধ না থাকায় রোগীদের সহায়ক ঔষধ ও ইমিউনিটি বুষ্টিং ফল এবং খাবারের মাধ্যমে সুস্থতার চেষ্টা চলছে সর্বত্র। পাশাপাশি হাসপাতাল, ক্লিনিক গুলোতে সময়মত রোগ নির্ণয় কর্মসূচিও হিমসিম খাচ্ছে বাড়তি রোগীর চাপে। সচেতনায় হতে পারে একমাত্র এই  রোগ  নিয়ন্ত্রণের নিয়ামক।

এই প্রতিপাদ্যে সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক অ্যাডভোকেট মো: মুহাইমিনুর রহমান পলল এর সার্বিক নির্দেশনায় ও সহ সমন্বয়ক সাদিক হাসান রোহিদ এর তত্ত্বাবধানে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন প্রোগ্রামে

উপস্থিত ছিলেন জোটের সিনিয়র সংগঠক ও মানুষ মানুষের জন্য এবং বাংলাদেশ জীব বৈচিত্র ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো: শাহাবউদ্দিন মিলন, কালপুরুষ এর সহ প্রতিষ্ঠাতা কোরবান শেখ হিল্লোল, নেক্সট জেনারেশন ইয়ুথ অ্যালায়েন্স এর সহ প্রতিষ্ঠাতা রাবিদ হাসান, কুষ্টিয়া ব্লাড ডোনেশন ক্লাব ২.০ এর সংগঠক এনামূল হক, সামাদ আলিফ, মানবতার সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি আকাশ হোসেন মাসুম, বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সানজিদ আহমেদ, কার্যনির্বাহী সদস্য মোঃ শ্যামল হোসেন, মো: সিমান্ত হোসেন ও হাসিবুল হোসেন, ব্রাইট ফিউচার অ্যাসোসিয়েশনের সভাপতি মো: তালহা যুবায়ের সায়েম, সাধারণ সম্পাদক মো: মাহফুজ উল আলম, কুষ্টিয়া ইয়ুথ সোসাইটির সংগঠক আলামিন শেখসহ প্রমুখ।

এ সময় সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমান বলেন, "সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন কর্মসূচির শহরব্যাপী মাইকিং আরম্ভ হবে আগামী রবিবার থেকে, এ পর্যন্ত লিফলেট বিতরণ চলবে ডেঙ্গু প্রবণ পৌর শহরতলীর চিহ্নিত গুরুত্বপূর্ণ এলাকায়। অন্যান্য উপজেলায় ক্যাম্পেইন  কর্মসূচি আরম্ভ হবে শীঘ্রই"।

পরিস্থিতি বিবেচনায় কর্মসূচির সময় ও পরিধি বৃদ্ধি পেতে পারে বলে জানান জোটের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।