Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

জামালপুরে সাংবাদিক কোরবানের জানাজায় শোকার্ত মানুষের ঢল

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
জামালপুরে সাংবাদিক কোরবানের জানাজায় শোকার্ত মানুষের ঢল

জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক কোরবান আলীর জানাজায় শোকার্ত মানুষের ঢল নেমেছিল। দল-মত-নির্বিশেষে সহস্রাধিক মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন।বৃষ্টি উপেক্ষা করে জানাজায় সর্বস্তরের সাংবাদিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন পেশাজীবীদের ঢল নামে।

 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় ইসলামপুর আশরাফুল উলুম মাদরাসায় প্রথম জানাযা ও সকাল সাড়ে ১০টায় বৃষ্টি উপেক্ষা করে তার নিজ বাড়ি মেলান্দহের বীর হাতিজায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ইসলামপুর প্রেসক্লাবে নিয়ে সাংবাদিকরা তাঁকে শ্রদ্ধা জানান।

 

উল্লেখ যে, বুধবার (১৬ অক্টোবর) দুপুর ২টা দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মেলান্দহ শাহজাদপুর খানবাড়ী এলাকায় মোটরসাইকেল থামিয়ে মোবাইলে কথা বলার সময় ইসলামপুর থেকে জামালপুরগামী একটি মাহিন্দ্র গাড়ী সাংবাদিক কোরবান আলীকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এ মৃতু্তে জামালপুরের সাংবাদিকরা গভীরভাবে শোকাহত।

সাংবাদিক কোরবান আলী দৈনিক প্রানের বাংলাদেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ও ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এছাড়াও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা পল্লী বিদ্যুত সমিতির এলাকা পরিচালক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও এক নাতি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সে মেলান্দহের বীর হাতিজা এলাকার মৃত কাদু মিয়ার ছেলে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।