Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি

ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাতে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। একই সঙ্গে কিছু এলাকায় ইয়েলো অ্যালার্টও দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে দেশটির দক্ষিণাঞ্চলে কুয়াশার প্রভাব বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

 

খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

কুয়াশার কারণে সড়কে চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবুধাবি পুলিশ। বিশেষ করে গাড়িচালকদের ইলেকট্রনিক সাইনবোর্ডে প্রদর্শিত পরিবর্তিত গতিসীমা অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার আমিরাতের আকাশ সাধারণত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। তবে রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপকূলীয় ও অভ্যন্তরীণ কয়েকটি এলাকায় বাতাসে আর্দ্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কোথাও কোথাও কুয়াশা কিংবা হালকা কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হতে পারে।

 

পূর্বাভাস অনুযায়ী, দেশজুড়ে তাপমাত্রা ১৯ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। রাজধানী আবুধাবিতে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি, দুবাইয়ে ২৭ ডিগ্রি এবং রাস আল খাইমায় ২৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

 

এদিকে, দক্ষিণ-পূর্ব দিক থেকে হালকা থেকে মাঝারি বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে বাতাসের দিক পরিবর্তিত হয়ে উত্তর-পশ্চিমমুখী হতে পারে। ঘণ্টায় বাতাসের গতিবেগ ১০ থেকে ২০ কিলোমিটার থাকলেও দমকা হাওয়ায় তা ৩৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

 

অন্যদিকে, আরব উপসাগর ও ওমান সাগরের পানিও সামান্য উত্তাল থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।