Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
আর্ন্তজাতিক

৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ
ছবি সংগৃহিত

বয়স মাত্র তিন বছর। যে বয়সে শিশুরা আধো আধো কথা বলতে শেখে কিংবা খেলাধুলায় মেতে থাকে, সেই বয়সেই অসাধারণ এক কীর্তি গড়েছে আলজেরিয়ার শিশু আবদুর রহমান ফারিহ। মাত্র তিন বছর বয়সে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে আলোচনায় এসেছে সে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, ফারিহর বয়স যখন দুই বছর, তখন থেকেই তার মধ্যে কোরআনের প্রতি বিশেষ আগ্রহ দেখা যায়। সে সময় সবেমাত্র কথা বলতে শেখা ফারিহ ঘরে বসে টেলিভিশন ও বেতারে প্রচারিত বিভিন্ন প্রসিদ্ধ ক্বারির তিলাওয়াত শুনত। এভাবে শুনতে শুনতেই পুরো কোরআন মুখস্থ করে নেয় সে। পরিবারের দাবি, কোনো প্রাতিষ্ঠানিক মাদরাসা কিংবা শিক্ষকের সহায়তা ছাড়াই নিজের চেষ্টায় এই অসাধারণ অর্জন করেছে ফারিহ।

 

কোরআনের নির্ধারিত নিয়ম ও তারতিল মেনে সুন্দর সুরে তিলাওয়াত করার দক্ষতাও নজর কেড়েছে অনেকের। তার এই ব্যতিক্রমী প্রতিভার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছে খুদে এই শিশু। এত অল্প বয়সে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করার ঘটনায় বিস্ময় প্রকাশ করছেন অনেকে।

 

ফারিহর এমন অর্জনে তার পরিবারসহ পুরো আলজেরিয়ায় আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। খুদে এই হাফেজের কৃতিত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা।

 

সূত্র: ইন্টারন্যাশনাল কোরআন নিউজ এজেন্সি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।