রাজধানীর ধানমন্ডির একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডির ১০/এ এলাকার একটি ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাকিবুল হাসান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ১০/এ এলাকার একটি ভবনে আগুন লাগার খবর পান তারা। পরে আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট পাঠানো হয়।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও প্রাথমিকভাবে পাওয়া যায়নি।





