Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জেলার খবর ক্যাম্পাস

৬ দিন ধরে বন্ধ বেরোবির মুখতার ইলাহী হলের ডাইনিং

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
৬ দিন ধরে বন্ধ বেরোবির মুখতার ইলাহী হলের ডাইনিং

টানা ছয় দিন ধরে বন্ধ রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিং। কোনো পূর্ব নোটিশ ছাড়াই গত ২৮ আগস্ট দুপুর থেকে ডাইনিং বন্ধ করেছে হল কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন আবাসিক ও অনাবাসিক মিলে প্রায় চারশ শিক্ষার্থী।

ক্যাম্পাসে কোনো খাবারের দোকান বা রেস্টুরেন্ট না থাকায় শিক্ষার্থীরা ছুটছেন পার্শ্ববর্তী হলের ডাইনিংয়ে ও ক্যাফেটেরিয়ায়। অনেক শিক্ষার্থী সেখানেও খাবার না পেয়ে ছুটছেন ক্যাম্পাসের বাইরের খাবারের দোকানগুলোতে।

আবাসিক হলের শিক্ষার্থীরা জানান, হলের ডাইনিং বন্ধ হওয়ায় তারা সমস্যায় পড়েছেন। প্রতিবেলা খাবারের পেছনে ছুটতেই অনেক সময় ও অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। আর বারবার যাতায়াতে পড়াশোনায়ও ব্যাঘাত ঘটছে।

জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোতাল্লেব হোসেন বলেন, হলের ডাইনিং বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছি আমরা। ডাইনিং খোলা থাকলে অল্প সময়েই খাবার খাওয়া যেত। এখন খাবার খেতে অনেক দূরে যেতে হচ্ছে। এতে অনেক সময় নষ্ট হয়।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আল-আমিন হোসেন ইমন বলেন, এক সপ্তাহ ধরে ডাইনিং বন্ধ। শিক্ষার্থীরা খেয়ে না খেয়ে দিন অতিবাহিত করছে অথচ এ বিষয়ে হল কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই। আবার শোনা যাচ্ছে দুই বেলা ৭০ টাকা দিয়ে খাবার খেলেও তাদের লস হয় অথচ রংপুরের অনেক মেসে এখনো ৬০ টাকায় তিন বেলা খাবার পাওয়া যায়।

এদিকে, হলের ডাইনিং বন্ধ রাখার পেছনে বর্তমান বাজারের উচ্চমূল্যকে দুষছে হল কর্তৃপক্ষ।

শহীদ মুখতার ইলাহী হলের সহকারী রেজিস্ট্রার আল-আমিন ডাইনিং বন্ধ হওয়ার বিষয়ে বলেন, হলের ডাইনিংয়ের দায়িত্ব যাকেই দেওয়া হচ্ছে তিনি কয়েক দিন দায়িত্ব পালনের পর বলছেন দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ায় ৩৫ টাকা মিল রেটে খাওয়ানোয় লস হচ্ছে। এরপর দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। একে একে সহকারী কুক সিরাজুল ইসলাম, ডাইনিং বয় সুজন ও পরে কয়েকজন শিক্ষার্থীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা সকলেই জানান প্রতিবেলা যা টাকা আসে তার থেকে বেশি ব্যয় হয়। কেউ ডাইনিংয়ের দায়িত্ব না নেওয়ায় ডাইনিং বন্ধ আছে।

এ বিষয়ে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট শাহীনুর রহমান বলেন, খাবারের দাম না বাড়ালে কেউ ডাইনিংয়ের দায়িত্ব নিতে চাচ্ছে না। চলতি সপ্তাহেই বসে ডাইনিং খোলার জন্য পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।