Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম জামালপুরের ফরহাদ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম জামালপুরের ফরহাদ
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলে প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের শিক্ষার্থী ফরহাদ হোসেন।
ফরহাদ হোসেন জামালপুর জেলার সদর উপজেলার ১১নং শাহবাজপুর ইউনিয়নের জাফরশাহী গ্রামের এক কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মোঃ তোফাজ্জল হোসেন।
তিনি নিজ গ্রাম জাফরশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। পরবর্তীতে কৈডোলা জাফরশাহী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে ২০১২ সালে এসএসসি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০১৪ সালে এইচএসসি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।