Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৩৩ কিশোর

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৩৩ কিশোর

টাঙ্গাইলে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেয়েছে ৩৩ কিশোর। শহরের আদি টাঙ্গাইল বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠানে কিশোরদের হাতে সাইকেল তুলে দেন মসজিদ কমিটির সভাপতি মাওলানা মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইসহাক উদ্দিন, কার্যকরী কমিটির সদস্য মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন ও খতিব মুফতি মোহাম্মদ ইসমাইল হোসাইন।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে মসজিদের ইমাম ঘোষণা দেন ১৫ বছরের কম বয়সের কিশোররা যদি একটানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে তাহলে একটি করে বাইসাইকেল পুরস্কার দেওয়া হবে।

নামাজে অংশ নেওয়া কিশোর রুলীন রাহাত জানায়, শুধুমাত্র পুরস্কারের জন্য নয়, মহান আল্লাহকে সন্তুষ্ট করতে নামাজ আদায় করেজি। তবে পুরষ্কারের ঘোষণা দেওয়ায় নামাজের প্রতি আগ্রহটা আরও বেড়ে যায়। আমরা ধারাবাহিকভাবে নামাজ আদায় করবো।

মসজিদের খতিব মোহাম্মদ ইসমাইল হোসাইন বলেন, কিশোরদের নামাজের প্রতি আগ্রহ এবং নামাজ শুদ্ধ করে শিখতে পারে সে জন্য এ ঘোষণা। ঘোষণার পর থেকে প্রায় ৭০ জন কিশোর মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় শুরু করে।

তারা ঠিক মতো নামাজ আদায় করছে কিনা হিসাব রাখার জনপ্রতি ওয়াক্ত নামাজের পর হাজিরা নেওয়া হতো। যদি কেউ কোনো ওয়াক্তে অনুপস্থিত থাকতো তখন তার গণনা বন্ধ করে দেওয়া হতো। প্রতিযোগিতা চলাকালীন সময়ে তাদের শুধু নামাজই পড়ানো হয়নি। সঠিকভাবে নামাজ শিক্ষা ও নামাজ সম্পর্কে জরুরি মাসয়ালা ও শেখানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।