Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
ক্যাম্পাস

৩ দফা দাবিতে রাবি প্রশাসন ভবনে শিক্ষার্থীদের তালা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
৩ দফা দাবিতে রাবি প্রশাসন ভবনে শিক্ষার্থীদের তালা

পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় কর্মসূচি শুরু করেন তাঁরা।

 

শিক্ষার্থীদের অন্য দুইটি দাবি হলো- ফ্যাসিস্ট শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিচারের আওতায় আনা এবং দুইজন ফ্যাসিবাদী শিক্ষককে সহকারী প্রক্টর নিয়োগ দেওয়ার জন্য উপাচার্য ও রেজিস্ট্রারকে উন্মুক্ত স্থানে কারণ দর্শানো।

 

এসময় 'পোষ্য কোটার বিরুদ্ধে, লড়াই হবে একসাথে', 'আপোষ না সংগ্রাম,, সংগ্রাম সংগ্রাম', 'দালালদের গদিতে, আগুন জ্বালো একসাথে', 'মেধাবীদের কান্না, আর না আর না', 'জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো', 'আবুসাঈদ-মুগ, শেষ হয়নি যুদ্ধ'সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

 

অবস্থান কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাবির অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, পোষ্য কোটা মানেই অযোগ্যদের সুযোগ করে দেওয়া। এটা জাতির জন্য ক্ষতিকর। এরপরও পোষ্য কোটা রাখতে চাইলে দেশের সকল দরিদ্র মানুষের সন্তানের জন্য পোষ্য কোটা রাখতে হবে।

 

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত রয়েছেন।

  মুনান/ মিরর 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।