Friday, 30 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

৩৩ বছর পালিয়ে ছিলেন, বোরকা পরে বোনের কুলখানিতে এসে ধরা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
৩৩ বছর পালিয়ে ছিলেন, বোরকা পরে বোনের কুলখানিতে এসে ধরা

দীর্ঘ ৩৩ বছর আত্মগোপনে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাসুককে (৫৬) সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

শুক্রবার গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের এক আভিযানিক দল করগাঁও এলাকায় অভিযান পরিচলানা করে তাকে গ্রেপ্তার করে। তিনি সিলেটের গোলাপগঞ্জ করগাঁও এলাকার চরণ মিয়ার ছেলে।

সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হয়।

১৯৯০ সালে ৭ নং লক্ষনাবন্দ ইউনিয়নের করগাঁও এলাকার হাছন আলীর ছেলে আব্দুস সালামকে গোলাপগঞ্জের পুরকায় বাজার থেকে করগাঁও যাওয়ার পথে ধারালো ছুরি দিয়ে উপুর্যপরী আঘাতে নির্মমভাবে হত্যা করেন আসামি মাসুক।

এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় ১৯৯০ সালের ১৩ এপ্রিল মামলা করা হয়। ঘটনার পরপরই আসামি পার্শ্ববর্তী দেশ ভারতে আত্মগোপনে চলে যান।

 

এই দীর্ঘ আত্মগোপনের কিছু সময় তিনি সৌদি আরবেও অবস্থান করেন। কিছুদিন আগে বোনের কুলখানিতে অংশগ্রহণের জন্য দেশে আসেন এবং আসামি বোরকা পরে এলেকায় প্রবেশ করেন। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

সহকারী পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।