মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে ভাইরাল হওয়া মিজানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।
সোমবার (১০ আগস্ট) দুপুরে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এরআগে রোববার নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় মিজান পুলিশ সদস্যদের উপর চড়াও হন। এসময় এক পুলিশ সদস্যকে পানির বোতল দিয়ে আঘাত করার অভিযোগে তাকেআটক করে থানায় নিয়ে আসা হয়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।





