Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

হেঁটে যাচ্ছিলো শিক্ষার্থীরা, পিষে দিলো প্রাইভেটকার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
হেঁটে যাচ্ছিলো শিক্ষার্থীরা, পিষে দিলো প্রাইভেটকার

রাস্তার একেবারে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন কয়েকজন শিক্ষার্থী। অন্যান্য গাড়ি সবই চলে যাচ্ছিল। কিন্তু হুট করেই পেছন থেকে এসে একটি প্রাইভেটকার পিষে দিল ওই শিক্ষার্থীদের। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটেছে।

 

রবিবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কেউই নিহত হয়নি। তবে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার পর প্রাইভেটকারের চালক পালিয়ে যান।

এরই মধ্যে এ দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, তৃতীয় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে একদল শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তাদের চাপা দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী রাস্তায় পড়ে আহত হন। আশপাশের লোকজন এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন।

 

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের পা ভেঙে গেছে আর একজন মাথায় ব্যথা পেয়েছেন। পুলিশ প্রাইভেটকারটি আটক করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।