Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

হিলিবন্দর দিয়ে ৩৫০০ মে.টন আলু-আমদানি

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
হিলিবন্দর দিয়ে ৩৫০০ মে.টন আলু-আমদানি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত সপ্তাহের (শনি থেকে বৃহস্পতিবার) মোট ৬ কর্মদিবসে ১৩৭ ভারতীয় ট্রাকে ৩ হাজার ৫০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। দেশের বাজারে আলুর দাম চড়া হওয়ায় সরকার ভারত থেকে আমদানির অনুমতি দেয়।

   

যার ফলে এই স্থলবন্দর দিয়ে আলু আমদানি অব্যাহত রয়েছে। তবে পণ্যটি আমদানির প্রথম দিকে দাম কিছুটা কমলেও বর্তমানে আবারও বেড়েছে।

 

হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে কেজিপ্রতি ভারতীয় পুরোনো আলু প্রকারভেদে ৩০ থেকে ৩২ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে, তবে নতুন আলু পাইকারিতে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

   

অন্যদিকে খুচরা বাজারে দেশি আলুর দাম কিছুটা কমে কেজিপ্রতি প্রকারভেদে ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। শুক্রবার হিলির খুচরা বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

   

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, আলু আমদানি অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ভারতের অভ্যন্তরে আলুর দাম বেশি হওয়ায় দেশের বাজারেও কিছুটা দাম বৃদ্ধি হয়েছে।

   

এছাড়া হরতাল, অবরোধের কারণে আলু পরিবহণে করে বিভিন্ন স্থানে সরবরাহ করতে বেশি ভাড়া গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। যার ফলে কেজিপ্রতি ২ থেকে ৩ টাকা বৃদ্ধি হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।