Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

admin • 08 May 2023, 06:59 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে স্ত্রী শারমিন আক্তারের (২৬) লাশ রেখে পালিয়ে গেছেন প্রবাস ফেরত স্বামী মো. সুমন ও শাশুড়ি মনি বেগম। সোমবার (৮ মে) দুপুরে হাসপাতালের চতুর্থ তলায় স্ত্রীর মরদেহ রেখে তারা পালিয়ে যান।

 

মৃত শারমিন উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের তোফায়েলের মেয়ে।

 

হাসপাতালে গৃহবধূর মরদেহ দেখতে এসে স্বজনরা জানান, সকালে পারিবারিক কলহের জেরে স্বামী সুমন ও শাশুড়ি মনি বেগম (গৃহবধূ) শারমিনকে মারধর করেন। একপর্যায়ে শারমিন অচেতন হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শারমিন মারা যায়। তার মৃত্যুর পর থেকে স্বামী সুমন ও শাশুড়ি মনি বেগম পালিয়ে যায়। আমরা এ ঘটনায় সঠিক বিচার দাবি করছি। শারমিন ও সুমনের সংসারে সাত বছর বয়সী এক মেয়ে রয়েছে।

 

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করছি। বাড়িতে অভিযুক্ত মা ও ছেলেকে পাওয়া যায়নি। তাদের বসতঘর বন্ধ পেয়েছি। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।