Thursday, 29 October 2026
শিরোনাম
সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি
জেলার খবর

হাতকড়া পরে কাঠগড়ায় বাবা, কোলে যেতে শিশু আয়েশার কান্না

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
হাতকড়া পরে কাঠগড়ায় বাবা, কোলে যেতে শিশু আয়েশার কান্না

আয়েশা। বয়স মাত্র দুই বছর। সে অপরাধ বুঝে না, আইন-আদালত বুঝে না, কাঠগড়ার আশপাশে দাঁড়ানো পুলিশও বুঝে না। শুধু বুঝে বাবার স্নেহের পরশ।

হাতকড়া হাতে বাবারে কাঠগড়ায় দেখে ছুটে যেতে উদগ্রীব হলো সে। এমনই এক ঘটনার সাক্ষী ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪। বৃহস্পতিবার ঢাকার এই আদালত প্রাঙ্গণে সব বাধা ডিঙিয়ে জয় হলো বাবা-মেয়ের ভালোবাসার।

বিচারক মুজাহিদুল ইসলামের আদালতে শিশু আয়েশার বাবা সুমনকে পুলিশ মাদক মামলায় হাজির করে। সে সময় বাবার হাতে ছিল হাতকড়া ও এজলাসে ছিল পুলিশের কড়া পাহারা। শিশু আয়েশা ওর মায়ের সঙ্গে আদালতে হাজির হয়। বাবাকে কাঠগড়ায় দেখার সঙ্গে সঙ্গে চিৎকার করে কাঁদতে থাকে। বাবার কোলে উঠবে সে। কিন্তু বাধ সাধে আইন।

বিধি মোতাবেক বন্দি আসামির কাছে কেউ যেতে পারবে না। কিন্তু বাবার কোলে যাওয়ার প্রাণান্ত চেষ্টা করে আয়েশা। সে সময় বাধা দেয় পুলিশ। পরে আয়েশার কান্নার কাছে পুলিশও হার মানে।

আদালতের সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল জানান, বৃহস্পতিবার বিকালে আদালতে বিচারক ওঠার আগে এ ঘটনা ঘটেছে। আসামিকে আদালতে আনার সময় পুলিশ শিশু আয়েশাকে তার বাবার কাছে যেতে বাধা দেয়। কিন্তু আদালতে উপস্থিত আইনজীবীরা বাবা-মেয়ের এই আবেগঘন ভালোবাসার চিত্র দেখে আপ্লুত। অনেকের চোখে আসে পানি। অবশেষে পুলিশও আয়েশার ভালোবাসার কাছে হার মানে।

ঘটনার বিবরণ দিয়ে ফেসবুক পোস্ট দিয়ে আনোয়ারুল কবির বাবুল আরও জানান, আয়শা বাবার কোলে ওঠে....বুকে মাথা রাখে...বাবার নাকে নাক ঘষে। মাদকাসক্ত বা মাদক বিক্রেতা এসব বাবারা কি আয়েশাদের দিকে তাকিয়ে সুপথে আসতে পারে না?

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।