Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
জেলার খবর

হরতালে নাশকতার মামলার আসামি আ.লীগ কর্মী!

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
হরতালে নাশকতার মামলার আসামি আ.লীগ কর্মী!

বিএনপির ডাকা হরতালে নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছে পুলিশ। ওই মামলার ২১ নম্বর আসামি আসাদুজ্জামান (৫০)। স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে দলের কর্মী ও সমর্থক বলে দাবি করা হয়েছে।

 

অভিযুক্ত আসাদুজ্জামান শহরের খানপুর ব্রাঞ্চ রোডের হারুন অর রশিদের ছেলে। নাশকতার মামলায় তার নাম দেখে বিস্মিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী জানান, আসাদুজ্জামান কখনোই বিএনপির রাজনীতি করেননি। আওয়ামী লীগে তার পদ-পদবি না থাকলেও তাকে সবাই দলের কর্মী ও সমর্থক হিসেবেই চেনেন। এছাড়াও সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র আইভীর পক্ষে নৌকা প্রতীকের পোলিং এজেন্টের দায়িত্ব পালন করতে দেখা গেছে তাকে।

 

গত ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে ৪৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। ইতোমধ্যে ওই মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও খানপুরের বাসিন্দা শামসুজ্জামান ভাষানী বলেন, আসাদুজ্জামানকে ছোটবেলা থেকেই চিনি। সে খুবই ভালো ছেলে।

 

গত সিটি নির্বাচনেও সে নৌকার জন্য কাজ করেছে। সে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়েই কাজ করে থাকে। নাসিক ১১ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী পোলস্টার ক্লাবের সভাপতি ও স্থানীয় মসজিদ কমিটির সেক্রেটারি তিনি। তাকে কোনো একটি মহল ষড়যন্ত্র করে মামলায় ফাঁসিয়েছে। তবে আওয়ামী লীগের এই নেতা ষড়যন্ত্রকারী হিসেবে কারও নাম বলতে চাননি।

 

এদিকে এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেও একই তথ্য পাওয়া গেছে। তবে তারা কেউই নিজেদের পরিচয় প্রকাশ না করার অনুরোধ করেন।

 

পোলস্টার ক্লাবের সঙ্গে জড়িত স্থানীয় কয়েকজন যুবক জানান, ক্লাবটি নিয়ে দীর্ঘদিন ধরে আসাদুজ্জামানের সঙ্গে একটি মহলের বিরোধ চলছে। ওই মহলটির দিকেই সন্দেহের তীর।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) হিসেবে সদ্য যোগদানকৃত শাহাদাত হোসেন বলেন, আমি গতকাল এই থানায় যোগ দিয়েছি।

 

বিস্তারিত জেনে পরে জানাতে পারব। অন্যদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই বোরহান উদ্দিন বলেন, ২১ নম্বর আসামি আসাদুজ্জামানের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।