Saturday, 31 October 2026
শিরোনাম
শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’-ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস: শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ,পাসের হার ৫২.১২ শতাংশ বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
জেলার খবর

হবিগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতার মামলা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
হবিগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতার মামলা

হবিগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। এতে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনকে প্রধান আসামি করে মামলাটি করেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি। শনিবার (২৬ আগস্ট) হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদী সাবেক ছাত্রলীগ নেতা মহিবুর রহমান মাহি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, হবিগঞ্জ শহরে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গত ২০ আগস্ট প্রতিবাদ-সমাবেশ করে জেলা আওয়ামী লীগ। সমাবেশ শেষে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আওয়ামী লীগের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হন। এ নিয়ে আমি শনিবার হবিগঞ্জ সদর থানায় মামলা করেছি।

সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

গত রোববার (২০ আগস্ট) বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে জেলা আওয়ামী লীগ সমাবেশ করে। সমাবেশ শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। সংঘর্ষে বিএনপি ও আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী আহত হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।