Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে মেয়েসহ আ.লীগ নেতা আটক

admin • 17 Dec 2024, 08:29 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে মেয়েসহ আ.লীগ নেতা আটক

বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ও তার মেয়েসহ ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন ছাউনি এলাকা থেকে তাদের আটক করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা যায়, বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান। তার নেতৃত্বে স্থানীয় ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস‍্য সাইফুল ইসলামের কর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে দুপুরে পরিদর্শন ছাউনির পাশে জড়ো হচ্ছিলেন। খবর পেয়ে ডিএমপি (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশ ৮ নেতাকর্মীকে আটক করে।

 

এ বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার আমহম্মদ মুঈদ জানান, নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের নামে বিভিন্ন থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা অভিযোগ রয়েছে ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।