Sunday, 1 November 2026
শিরোনাম
গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
জাতীয়

গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আজ রোববার (১ নভেম্বর) আবারও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন।

 

অবরোধের একপর্যায়ে তারা মহানগরীর কোনাবাড়ি পুলিশ বক্সে আগুন দিয়েছেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত সেখানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

 

খোঁজ নিয়ে জানা যায়, রোববার সকালে কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। পরে তারা কারখানা হতে বের হয়ে মহাসড়ক অবস্থান নেন। শ্রমিকদের এই আন্দোলনের কারণে চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, সফিপুর, মৌচাক, কোনাবাড়ি, কাশিমপুর এলাকার অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করেন। এরপর হাজার হাজার শ্রমিক লাঠিসোঁটা হাতে নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। পরে ওই মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

 

পুলিশ, কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুরসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। এর মধ্যে সরকার শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এরপরও বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছিল। রাতে তারা মহাসড়ক ছেড়ে দিলেও সকাল হতে আবারও মহাসড়কে অবস্থান নিয়েছে।

 

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। তারা কোনাবাড়ি ফ্লাইওভারের নিচে থাকা পুলিশ বক্সে আগুন দিয়েছে।

 

গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী অনন্য বাহিনীও মাঠে রয়েছে। আমরা জেলা প্রশাসক শ্রমিকদের ইস্যুটি গুরুত্বসহকারে তদারকি করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।