Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
জেলার খবর

স্মার্ট বাংলাদেশের কারিগর হবে আজকের শিক্ষার্থীরা: পলক

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
স্মার্ট বাংলাদেশের কারিগর হবে আজকের শিক্ষার্থীরা: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আজকের শিক্ষার্থীদের আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে গড়ে তুলবে।

ফলে বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার মানুষে পরিণত হবে নতুন প্রজন্ম। প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের উদ্যোগী করে গড়ে তুলতে হবে।

শনিবার (৮ জুলাই) নাটোরের সিংড়ায় ৪৩টি কিন্ডারগার্টেনে ১৬৪ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

চলনবিল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত আল ইমরান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজিসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।