Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, সেই শিক্ষিকার বদলি

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, সেই শিক্ষিকার বদলি

আন্দোলনের মুখে অবশেষে জামালপুরের মেলান্দহ বানিপাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুল আলোচিত সমালোচিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মায়া বেগমকে বদলি করা হয়েছে।

 

মঙ্গলবার (২২ অক্টোবর) তিনি উত্তর মেলান্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। সংশ্লিষ্ট ক্লাস্টার দায়িত্বে থাকা এটিও গোলাম কিবরিয়াও বদলির আদেশটি নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য, ওই শিক্ষিকার বিরুদ্ধে কর্মফাঁকি, দুর্নীতি-অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অভিভাবকদের সাথে দুর্ব্যবহার, স্বাক্ষর জাল করে এসএমসি’র পকেট কমিটি গঠন, স্বাক্ষর জাল করে ভূয়া-বিলভাউচারের মাধ্যমে স্লিপ প্রকল্পের অর্থ হাতিয়ে নেয়া, জন্ম নিবন্ধনের কথা বলে অর্থ নিয়েও জন্মনিবন্ধন না দেয়া, শিক্ষার্থীদের কাছ থেকে বিনামুল্যে বিতরণকৃত শিক্ষা উপকরণ কেড়ে নেয়া, ধর্মীয় অনুভূতি-সামাজিক নৈতিকতার উপর আঘাত, উপবৃত্তির অনিয়ম এবং প্রতিহিংসাবশত শিক্ষার্থীকে সমাপনি পরিক্ষার সনদ বিতরণ না করাসহ অসংখ্য অপকর্মের অভিযোগ ছিল দীর্ঘ দিনের।

 

এলাকাবাসি উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও অদৃশ্য কারণে প্রতিকার পাচ্ছিল না। এ মতাবস্থায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিভাবকরা দফায় দফায় বিক্ষোভ মিছিল-মানবন্ধন অব্যাহত রেখেছিল। পরে নিয়ল তদন্ত কমিটি গঠন করেছিল কতৃপক্ষ।

 

প্রাথমিক শিক্ষা অফিস অভিযুক্ত শিক্ষিকার উপস্থিতিতে তার বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত সম্পন্ন শেষে ২১ অক্টোবর তাকে বদলি করা হয়।

 

এ বিষয়ে আন্দোলনকারিদের ইব্রাহিম, আলী হায়দার সুমন জানান, তার বিরুদ্ধে এতগুলো অভিযোগ ওই শিক্ষকের শুধু বদলি করলেই চলবে না। তদন্ত করে তার শাস্তি নিশ্চিত করতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।