Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

স্বামীর তালাবদ্ধ দোকানঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

admin • 13 Oct 2025, 07:15 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
স্বামীর তালাবদ্ধ দোকানঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ঝিনাইদহ শহরতলীর গোপীনাথপুর এলাকায় স্বামীর তালাবদ্ধ কাঠের দোকানঘর থেকে তাসলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী লাল মিয়া পলাতক রয়েছেন।

 

রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে ওই দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, লাল মিয়া পেশায় একজন কাঠমিস্ত্রী। গোপীনাথপুর এলাকায় তিনি একটি ফার্নিচারের দোকান করেন। রোববার সকালে তিনি দোকানে যান এবং কিছুক্ষণ পর তার স্ত্রী তাসলিমা খাতুনও সেখানে যান।

 

পরে সন্ধ্যার দিকে তারা বাড়ি ফিরে না আসায় তাদের ছেলে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে সে দোকানের তালা খুলে ভেতরে ঢুকে মায়ের মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।