Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

স্বামীকে তালাক দেয়ার পর নারীর আত্মহত্যা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
স্বামীকে তালাক দেয়ার পর নারীর আত্মহত্যা

পাবনার ঈশ্বরদীতে স্বামীকে তালাক দিয়ে নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। আত্মাহুতি দেয়া যুথি খাতুন (২৮) জয়নগর পশ্চিমপাড়ার জহুরুল ইসলামের কন্যা। সোমবার সকালে ঘরে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের দাবি।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, গত ৭ বছর পূর্বে পাবনার সদর উপজেলার দুবলিয়া গ্রামের রিপন শেখের সঙ্গে জহুরুল ইসলাম মেয়েকে বিয়ে দেন। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী সুখে শান্তিতে বসবাস করছিল, কিন্তু কিছুদিন না পেরোতেই শাশুড়ির সঙ্গে ঝগড়া লেগেই থাকতো।

 

এরই সূত্র ধরে গত শুক্র ও শনিবার আবার তারা বউ-শাশুড়ির ঝগড়া বিবাদ হয়। খবর পেয়ে যুথির বাবা জহুরুল ইসলাম রবিবার দুপুরে মেয়ে জামাইয়ের বাড়িতে যান এবং উপায়ান্তর না দেখে মেয়েকে দিয়ে জামাইকে ডিভোর্স করিয়ে মেয়েকে সন্ধ্যায় জয়নগরে নিজ বাড়িতে নিয়ে যান।

 

রোববার রাতে মা মেয়ে একই রুমে ছিল। সোমবার সকালে মা বিছানা ছেড়ে আসলেও মেয়ে শুয়ে থাকে। এরাই ফাঁকে সকালে মেয়ে ঘরের দরজা আটকিয়ে ঘরের ডাবের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বাহির থেকে তার মা বুঝতে পেরে জানালা দিয়ে তাকিয়ে দেখে তার মেয়ে ঘরের ডাবের সঙ্গে ঝুলছে। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে যুথিকে উদ্ধার করে ঈশ্বরদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার যুথিকে মৃত ঘোষণা করেন।

 

ঈশ্বরদী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবার থেকে মামলা দিলে আমরা মামলা অনুযায়ী কাজ করবো। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।