Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

স্বামীকে খুঁজতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

admin • 17 Oct 2024, 09:09 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
স্বামীকে খুঁজতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

নাটোরের লালপুর উপজেলায় স্বামীর সন্ধানে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কুষ্টিয়া সদর উপজেলার বান্দিা।

ভুক্তভোগী নারী জানান, সৌদি আরব থাকাকালীন লালপুরের শান্ত নামে এক যুবককে বিয়ে করেন তিনি। স্বামী শান্তর খোঁজে লালপুরে আসেন। পরে লালপুর থানা থেকে অজ্ঞাত এক ব্যক্তি তাকে স্বামীর সন্ধান করতে সহায়তার কথা বলে লালপুর ত্রিমোহণী মোড়ে নিয়ে গিয়ে শরবত ও ফুসকা খাওয়ান।

 

কিছুক্ষণ পর অজ্ঞাত ওই যুবক আরো তিন বন্ধুকে নিয়ে এসে ভ্যানযোগে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটিপাড়ার রাস্তায় নিয়ে যান। পরে সেখানে একটি আমবাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে নগদ টাকা ও মোবাইল নিয়ে যান। অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।