Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

স্বল্প-আয়ের মানুষের মৌলিক অধিকার পূরণে কাজ করছে সরকার:রেলমন্ত্রী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
স্বল্প-আয়ের মানুষের মৌলিক অধিকার পূরণে কাজ করছে সরকার:রেলমন্ত্রী

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত স্বল্প আয়ের মানুষদের মৌলিক অধিকার পূরণে বর্তমান সরকার নানা ভাবে সহযোগিতা করে আসছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো.নূরুল ইসলাম সুজন (এমপি)।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ এবং জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ কালে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপির রাষ্ট্র পরিচালনায় সুনিদির্ষ্ট পরিকল্পনা ছিল না। দেশকে কি ভাবে উন্নত করা যায় সে চিন্তা তারা করেনি। বর্তমান সরকার পরিকল্পনা নিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি,শতভাগ বিদ্যুৎ,সময় মত সার,আধুনিক কৃষি ব্যবস্থায় সহায়তা সহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে।

 

দেশ ও মানুষের উন্নয়নে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। মন্ত্রী আরো বলেন,যে আমেরিকা আমাদের মুক্তি যুদ্ধে পাকিস্তানের পক্ষে ছিল,যুদ্ধে পাকিস্তানকে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল তারা এখন আমাদের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কথা বলে।

 

উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিত্বে অনুদান বিতরণী সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি,পৌর মেয়র আজাহার আলী,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌকির আহম্মেদ বক্তব্য রাখেন।

পরে মন্ত্রী উপজেলার ৬১ জন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রত্যেককে নগদ ৬ হাজার টাকা করে মোট ৩ লাখ ৬৬ হাজার টাকা ও প্রত্যেককে ২ বান্ডিল করে মোট ১২২ বান্ডিল ঢেউটিন বিতরণ করেন এবং জটিল রোগে আক্রান্ত ৮০ জন ব্যক্তির মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৪০ লাখ টাকার চেক বিতরণ করেন।

 

এর পর বিকালে মন্ত্রী জেলার দেবীগঞ্জ উপজেলায় ৬০ জন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রত্যেককে নগদ ৬ হাজার টাকা করে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা ও প্রত্যেককে ২ বান্ডিল করে মোট ১১৬ বান্ডিল ঢেউটিন বিতরণ করেন এবং জটিল রোগে আক্রান্ত ৬৬ জন ব্যক্তির মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৩৩ লাখ টাকার চেক বিতরণ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।