Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

ঝিনাইদহের শৈলকূপায় স্ত্রী হত্যার অভিযোগে ঘাতক স্বামী রইচ উদ্দীন মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রইচ শৈলকুপার চর ত্রিবেনী গ্রামের আজিজ মন্ডলের ছেলে।

শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, স্ত্রী নাজমা খাতুনকে হত্যার পর রইচ মন্ডল পালিয়ে ছিল। তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোমবার মধ্য রাতে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ওসি আরও জানান, রোববার মধ্য রাতে শৈলকূপার পদমদি গ্রামে স্ত্রী নাজমা খাতুনকে জবাই করে হত্যা করে স্বামী রইচ মন্ডল। পারিবারিক ও দাম্পত্য কলহের জের ধরে তাকে হত্যা করা হয় বলে জিজ্ঞাসাবাদে রইচ মন্ডল স্বীকার করেছে। এরপর মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।