Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

স্ত্রীর সামনে পায়ের রগ কেটে হত্যা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
স্ত্রীর সামনে পায়ের রগ কেটে হত্যা

ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে বাবুল হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

 

বাবুল কুল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং মাখুলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। চার মাস আগে একই স্থানে ভাসমান অবস্থায় তার বাবার লাশ পাওয়া যায়।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, বাবুল ও তার স্ত্রী ইয়াসমিন বেগম দুপুর ২টার দিকে তার জমিতে সরিষা মাড়াই করছিলেন। এ সময় কয়েকজন তাকে ঘিরে এলোপাথাড়িভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তার একটি চোখ উপড়ে ফেলা হয়। পায়ের রগ কেটে দেওয়া হয়।

 

স্ত্রীর ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে তারা দৌড়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইয়াসমিন খুনিদের পা ধরে স্বামীর প্রাণ ভিক্ষা চেয়েছিলেন কিন্তু তাদের মন গলেনি বলে জানান নিহতের আত্মীয় আসিফ হোসেন।

 

নিহতের চাচাতো ভাই সাইদুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার শওকত আলী, রাজিব হোসেন, আশরাফ আলী, আনর আলীসহ কয়েকজন মিলে বাবুলকে কুপিয়ে হত্যা করে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, 'বাবুলের খুনিদের ধরা চেষ্টায় আছি।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।