Saturday, 31 October 2026
শিরোনাম
হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই
জেলার খবর

স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

নাটোরের গুরুদাসপুরে স্ত্রী তইফুল খাতুনকে হত্যার দায়ে স্বামী শাহীনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে এই রায় ঘোষণা করেন সিনিয়র দায়রা জজ মো. শরীফ উদ্দিন।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহীন গুরুদাসপুর উপজেলার মসিন্দা পশ্চিম চরপাড়া এলাকার মৃত অফিজ উদ্দীনের ছেলে।

 

মামলা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৮ সালের ২০ এপ্রিল রাত আনুমানিক দেড়টার দিকে তিন সন্তানের জননী তইফুলকে তার স্বামী শাহীন সিঁধ কেটে ঘরে ঢুকে হত্যা করে।

 

এরপর মামলার বাদী তইফুলের ভাইকে ডেকে শাহিন জানান, কে বা কারা তইফুলকে হত্যা করেছে। পরে বিষয়টি নিয়ে সন্দেহ হলে শাহীনকে বিবাদী করে গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে শুনানি শেষে আজ বিজ্ঞ আদালত এই রায় ঘোষণা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।