Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
জেলার খবর

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটে দ্বিতীয় স্ত্রী সবুজা বেগমকে নির্যাতন ও ফাঁসিতে ঝুলিয়ে হত্যার দায়ে স্বামী মো. নুর আলমের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়।

রোববার (৯ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।

একই মামলায় আরও চারজনকে খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন- সাজাপ্রাপ্ত আসামি নুর আলমের প্রথম স্ত্রী রোপিতা বেগম, শ্যালক মিন্টু ওরফে মিঠু, মো. বেলাল ওরফে বেল্লাল, শাশুড়ি মোছা. বেগম।

দণ্ড পাওয়া হাজতি আসামি মো. নুর আলম লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার চর সিন্দুর্না এলাকার মৃত একাব্বর আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন। তিনি বলেন, হত্যাকাণ্ড প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত অভিযুক্তকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুনা ইউনিয়নে চর সিন্দুনা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। মামলাটির দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।