Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
জেলার খবর

স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল

গাইবান্ধার সাদুল্লাপুরে স্ত্রী রিয়া মনি খাতুনকে (২১) তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছেন হৃদয় মিয়া (২৫) নামে এক যুবক।

শুক্রবার (১৮ জুলাই) বিকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের জমিদার বাজারে এ ঘটনা ঘটে। হৃদয় তরফপাহাড়ী গ্রামের আব্দুর রউফ হাই মিয়ার ছেলে এবং রিয়া একই গ্রামের মৃত ময়নুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, হৃদয় ১১ মাস আগে রিয়া মনিকে বিয়ে করেন। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলতে থাকে। বৃহস্পতিবার উভয়পক্ষের সম্মতিতে এ দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে। স্ত্রীকে তালাক দেওয়ার আনন্দে শুক্রবার স্থানীয় জমিদার বাজারে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছেন হৃদয়। এ সময় গ্রাম্য গান-গীত গেয়ে মহা আয়োজনে হৃদয়কে গোসল করিয়ে তৃপ্তির স্বাদ গ্রহণ করেন তার স্বজনরা। তখন সেখানে উৎসুক জনতার ঢল নামে।

এ বিষয়ে হৃদয় মিয়া বলেন, রিয়া মনিকে বিয়ে করার পর থেকে সংসারে নানান অশান্তি হচ্ছিল। তাকে নিয়ে কখনো প্রশান্তি মেলেনি। অনেক কষ্ট মুখ বুজে সহ্য করার একপর্যায়ে রিয়াকে তালাক দিয়ে মনে অনেকটা স্বস্তি ফিরেছে। এই আনন্দে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছি।

সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, বাজারে দুধ দিয়ে গোসল করার ঘটনাটি লোকমুখে শুনেছি।

স্থানীয় কাজী ছামছুল আলম জানান, উভয় পক্ষের সম্মতিতে খোলা তালাক হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।