Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
জেলার খবর

সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাবি ক্যাম্পাস পরিষ্কার করছে জামায়াত

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাবি ক্যাম্পাস পরিষ্কার করছে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭ দফা আদায়ে জাতীয় সমাবেশ করেছে। শনিবার সকালে এ সমাবেশ শুরু হয়, শেষ হয়েছে সন্ধ্যা ৬টার দিকে।

 

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশ শেষ হওয়ার পরপরই সোহরাওয়ার্দী উদ্যান পরিষ্কার করছেন দলটির নেতাকর্মীরা।

 

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান মাঠ পরিষ্কার কর্মসূচি আমরা শুরু করেছি, পরিপূর্ণভাবে পরিষ্কার করে দেব, ইনশাআল্লাহ।

 

অন্যদিকে জামায়াত নেতা অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক বলেছেন, ‘আজ প্রোগ্রামের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ময়লা-আবর্জনা হয়েছে আমরা তা পরিষ্কার করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে, ইনশাআল্লাহ।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।