Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

সোহরাওয়ার্দী উদ্যানেও সমাবেশের অনুমতি পায়নি জামায়াত

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সোহরাওয়ার্দী উদ্যানেও সমাবেশের অনুমতি পায়নি জামায়াত

আগামীকাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর ডাকা সমাবেশ কর্মসূচিতে অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে  ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১ আগস্ট বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশের ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। ডিএমপির পক্ষ থেকে এর জন্য অনুমতি দেওয়া হয়নি। এরপর শুক্রবার (৪ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সিদ্ধান্ত নেয় দলটি। সেখানে দুপুর ২টা ৩০ মিনিটে সমাবেশ করার ব্যাপারে পুলিশের সহযোগিতা চেয়ে আবেদন করে তারা। কিন্তু পুলিশ সে আবেদন গ্রহণ করেনি।

এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, জামায়াতে ইসলামীকে কাল (শুক্রবার) সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না।

এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াত। সমাবেশ সফল করতে দুই মহানগরীর নেতাকর্মীরা দফায় দফায় বৈঠক করেছেন। জনসাধারণের অংশগ্রহণ বাড়াতে বিতরণ করা হয়েছে কয়েক লাখ প্রচারপত্র। গঠন করা হয়েছে সমাবেশ বাস্তবায়নের উপ-কমিটি, সমন্বয় কমিটি ও অন্যান্য প্রয়োজনীয় কমিটি।

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, আলেম ওলামা ও জামায়াতের আমীরের মুক্তি এবং সরকারের পদত্যাগের তিন দফা দাবিতে এ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয় জামায়াত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।