Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সেপটিক ট্যাংকে নেমে দুই ছেলের পর মারা গেলেন বাবা

admin • 10 Aug 2023, 04:31 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সেপটিক ট্যাংকে নেমে দুই ছেলের পর মারা গেলেন বাবা

কক্সবাজারের চকরিয়ায় সেপটিক ট্যাংকের ময়লা পরিষ্কার করতে নেমে প্রাণ হারালেন দুই ছেলেসহ বাবা। বুধবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে চকরিয়ার বিএমচর ইউনিয়নে তাদের নিজ বাড়ির টয়লেটের ট্যাংকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ।

 

মৃতরা হলেন- চকরিয়ার বিএমচর ইউনিয়নের দক্ষিণ বহদ্দারকাটা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন (৭০) এবং তার দুই ছেলে শাহাদাত হোসেন (৪৫) ও শহিদুল ইসলাম (২২)।

 

পরিবারের বরাত দিয়ে ওসি জানান, বুধবার রাতে বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন বাবা ও দুই ছেলে।

 

কিছুক্ষণ পর অসুস্থবোধ করলে তারা উঠে আসেন। পরে অবস্থা গুরুতর হলে তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই ভাইয়ের মৃত্যু হয়।

 

আনোয়ার হোসেনের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।