Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সেতু দিয়ে ঘণ্টায় ১০ কি.মি গতিতে ট্রেন অতিক্রম করার নির্দেশ

admin • 13 May 2023, 09:04 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
সেতু দিয়ে ঘণ্টায় ১০ কি.মি গতিতে ট্রেন অতিক্রম করার নির্দেশ

ময়মনসিংহের ত্রিশালের আউলিয়া নগর স্টেশন সংলগ্ন রেলসেতুর সংস্কার কাজ চলার কারণে সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর ফের সচল হয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। শনিবার (১৩ মে) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ রুটে রেল যোগাযোগ বন্ধ ছিল।

 

ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রেলসেতু সংস্কার কাজের ফলে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস গফরগাঁও স্টেশনে, ঢাকাগামী বলাকা কমিউটার ফাতেমা নগর স্টেশনে এবং ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ জংশন স্টেশনে আটকে ছিল।

 

রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী রহমান রাজ বলেন, বৃটিশ আমলে নির্মিত এই সেতুটি পুরনো হয়ে পড়ায় গত এক মাস যাবৎ সংস্কার কাজ চলছে। বর্তমানে দ্রুততম সময়ের মাঝে অস্থায়ীভাবে সেতুটি মেরামত করে ট্রেন চালুর উপযোগী করে তোলার কাজ চলছে। একই সঙ্গে স্থায়ী সংস্কারের কাজও চলবে। তবে এই সময়ের মধ্যে বিশেষ নির্দেশনা মোতাবেক সংস্কারকৃত সেতুর ওপর দিয়ে চলাচলকারী ট্রেনগুলোকে ঘণ্টায় ১০ কি.মি গতিতে অতিক্রম করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এর আগে, গত ৯ মে রাতে এই রেলসেতুর নিচের মাটি সরে যায়। ওই দিনও সাড়ে ৪ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।