Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
জেলার খবর

সুনামগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সুনামগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের মধ্যনগরে বালতির পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। অলি উল্লাহ নামে ওই শিশুটির বয়স এক বছর। সোমবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার মধ্যনগর ইউনিয়নের শালিয়ানী গ্রামে সামির হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকেলে শিশুটির বাবা-মা তাকে বারান্দায় রেখে গৃহস্থালির কাজ করছিলেন।

এসময় বারান্দায় থাকা পানি ভর্তি একটি বালতিতে খেলার একপর্যায়ে মাথা পানিতে ডুবে শ্বাসরোধ হয়ে অলি উল্লাহর মৃত্যু হয়। অলি উল্লাহর মা তার মাথা নিচ দিকে দেখে চিৎকার করলে স্থানীয়রা উদ্ধার করে মধ্যনগর বাজারে স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে আসে। স্থানীয় চিকিৎসক শিশু অলি উল্লাহকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. আলী উসমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সোমবার দুপুর আড়াইটার দিকে শিশুটির মা শিশুটিকে বারান্দায় রেখে গৃহস্থালির কাজ করছিলেন। শিশুটি খেলা করতে গিয়ে হঠাৎ করেই পাশে থাকা পানিভর্তি একটি বালতিতে পড়ে যায়। মায়ের চিৎকার শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে আশপাশের লোকজন উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক বলেন, ‘বালতির পানিতে ডুবে শিশু মারা যাওয়ার খবর আমি পাইনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। ’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।