Thursday, 29 October 2026
শিরোনাম
সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি
জেলার খবর

সুনামগঞ্জে এবার ছাগল নিয়ে সংঘর্ষ, আহত ১০

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সুনামগঞ্জে এবার ছাগল নিয়ে সংঘর্ষ, আহত ১০
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কাঁঠাল কাণ্ডে সংঘর্ষে ৪ জন নিহতের রেশ কাটতে না কাটতেই এবার ছাগল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামের আবদুস সত্তার ও আমিনুর রহমানের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী। জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার ঘোড়াডুম্বুর গ্রামের আবদুস সত্তারের একটি ছাগল প্রতিবেশী আমিনুর রহমানের বাড়ির আঙিনার গাছের পাতা খায়। গাছের পাতা খাওয়ায় ছাগলটির গায়ে কাদা লেপে দেয় বাড়ির এক শিশু। এ ঘটনাকে কেন্দ্র করে আবদুস সত্তার ও আমিনুর রহমানের লোকদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এটি সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শান্তিগঞ্জ থানা পুলিশ। ঘটনার সত্যতা স্বীকার করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, ছাগলের গায়ে কাদা দেওয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে সোমবার (১০ জুলাই) একই উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাজ গ্রামে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত হন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।