Sunday, 1 November 2026
শিরোনাম
পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন সন্তান ও সংসার সামলে দীর্ঘ ১৫ বছর পর জিপিএ-৫ পেলেন ​জয়পুরহাটের রীতি সাবেক মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার চট্টগ্রামে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি, ৩৫ শিক্ষার্থী আটক প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য,ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত
জেলার খবর

সুদের টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধুকে নির্যাতন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
সুদের টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধুকে নির্যাতন

কুষ্টিয়ার খোকসা উপজেলার সোমসপুর ইউনিয়নের নিশ্চিন্ত বাড়িয়া গ্রামে সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক গৃহবধুর উপর অমানসিক অমানুষিক নির্যাতন ও বাড়িঘর লিখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল খোকসা থানায় ভুক্তভুগি এ অভিযোগ দায়ের  করেন।

 

নির্যাতিত আনোয়ারা খাতুন বলেন, গত তিন বছর আগে আমার স্বামী মো. সবজাল মোল্লা ৭ হাজার টাকা সুদে করে নিয়েছিল একই গ্রামের মৃত ইয়াদ আলী শেখের ছেলে মো.জাফর শেখের নিকট থেকে। তিন মাস পূর্বে ৩৩ হাজার ৫০০ টাকা দিয়ে পরিশোধ করে দিলেও তার জের টেনে বর্তমানে ৪ লক্ষ টাকার দাবি করতেছেন। টাকা না দিলে বাড়িঘর লিখে নিবে, তার হুমকিতে বাড়িঘর ছাড়া ওই গৃহবধূ ।

 

এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে গৃহবধূ আনোয়ারা খাতুনের বাড়ির আঙ্গিনা থেকে তাকে অকাট্য ভাষায় গালিগালাজ করেন এবং ঘটনার একপর্যায়ে তার গলায় হাতে থাকা কাচি দিয়ে আঘাত করে এ ঘটনায় তিনি গুরুতর আহত হন ,খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন, পরবর্তীতে (২০ ডিসেম্বর শুক্রবার ) বিকেলের দিকে খোকসা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

এ বিষয়ে মো. আনোয়ার বলেন, আমার মা বাড়িতে একা থাকেন আমার বাবা হরেক রকমের মালামাল বিক্রয় করে বেড়ায়, আমি একটা ছোটখাটো চাকরি করি , সুদখোর জাফর শেখের ভয়ে বাড়িতে আসতে পারি না।

 

এ ঘটনার সত্যতা জানতে গেলে জাফর শেখের বাড়ির উপর গেলে তিনি বিষয়টি প্রথমত অস্বীকার করেন, পরবর্তীতে বলেন আমার গরু বিক্রয় টাকা তাকে দিয়েছি কেন সে আমার টাকা দেবে না, টাকা না দিলে আমিও আইন জানি আমি আমার আইনের গতিতেই আমি হাঁটবো।

 

এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, একজনের লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।