Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
জেলার খবর

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে জামালপুরে সমাবেশ ও মানববন্ধন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে জামালপুরে সমাবেশ ও মানববন্ধন

সুইডেনের স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র ঈদুল আযহার দিনে রাষ্ট্রীয় মদদে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে জামালপুরের মেলান্দহ উপজেলায় ইত্তেফাকুল উলামার ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

শনিবার (৮ জুলাই) দুপুর আড়াই টার দিকে উপজেলার ডেফলা ব্রীজ চত্বরে জনপদ থেকে আগত শত শত মুসল্লি একত্রিত হয়ে এ সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন।

সমাবেশে বক্তারা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্হ আল-কোরআন পোড়ানোর প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করেন। সেই সঙ্গে সুইডেন সরকারকে দেশটির উগ্রবাদীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয়।

উক্ত সমাবেশ ও মানববন্ধনে শ্যামপুর ইউনিয়ন ইত্তেফাকুল উলামার সম্পাদক হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইত্তেফাকুল উলামা পরিষদের জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি শামসুদ্দীন।

 

ইত্তেফাকুল উলামা মেলান্দহ ও ইসলামপুর উপজেলার যৌথ আয়োজনে ঘন্টাব্যাপি চলা সমাবেশে এছাড়াও বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা শাখার সম্পাদক মুফতি সোলায়মান, ইসলামপুর উপজেলার শাখার সম্পাদক, মা. আইয়ুব হোসেন, শ্যামপুর ইউনিয়নের সভাপতি মাও.আবুল হোসেন, মাও.খালেদ সাইফুল্লাহ,জুলফিকার, মনির, সানোয়ার, তাজুল ইসলাম, দেলোয়ার, সুলতান সহ অনেকেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।