Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
জেলার খবর

সিলেটে ২৫০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ২

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সিলেটে ২৫০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ২

সীমান্ত দিয়ে আসা ২৫০ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে সিলেট জেলা পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) মধ্যরাতে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ঘাটের বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পরে আজ বুধবার তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তারকৃতরা হলেন- নাটোরের সদর থানার হুগলবাড়ীয়া গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে মো. ফিরোজ হোসেন (৪০) ও মৌলভীবাজারের বড়লেখা থানার হাটবন গ্রামের মৃত আলতাব আলীর ছেলে মো. জালাল মিয়া (২৮)।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বণিক বলেন, মঙ্গলবার রাত আড়াইটার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় চিনিভর্তি ট্রাক জব্দসহ দুইজনকে আটক করে।

 

জব্দকৃত ট্রাকে ২৫০ বস্তায় মোট ১২ হাজার ২০০ কেজি ভারতীয় চিনি ছিল। চিনিগুলো বাংলাদেশের ফ্রেশ কোম্পানির বস্তায় মোড়ানো ছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।