Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

সিলেটে সীরাতুন্নবী (সা.) মহাসম্মেলন অনুষ্ঠিত

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
সিলেটে সীরাতুন্নবী (সা.) মহাসম্মেলন অনুষ্ঠিত

সিলেটে ওয়ায়েজীন পরিষদের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মহানগরীর ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠ প্রাঙ্গণে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

সীরাত মহাসম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শায়খুল ইসলাম আল্লামা রশীদুর রহমান ফারুক বর্ণভী পীর সাহেব, আল্লামা নুরুল ইসলাম খান সাহেব, আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক, আল্লামা হাজী ইমদাদুল্লাহ, আল্লামা খোরশেদ আলম কাসেমী, আল্লামা ইয়াহিয়া মাহমুদ কাসেমী, মুফতি আলী হোসেন ওসামা।

 

এছাড়াও সিলেট জেলা ওয়ায়েজীন পরিষদের সভাপতি মুফতি মনজুর রশিদ আমিনীসহ স্থানীয় আলেম-ওলামারাও উপস্থিত ছিলেন।

 

সীরাতুন্নবী (সা.) মহাসম্মেলনে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও কর্ম সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন এবং উপস্থিত শ্রোতাদের সেই অনুযায়ী জীবন পরিচালনার নির্দেশনা প্রদান করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।