Tuesday, 3 November 2026
শিরোনাম
৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে
জেলার খবর

সিলেটে এটিএম বুথ ভেঙে টাকা চুরি,আটক ১

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
সিলেটে এটিএম বুথ ভেঙে টাকা চুরি,আটক ১

সিলেট নগরীর সুবিদবাজারের ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির ঘটনায় মামলা দায়েরের পর অলবাব হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ।

 

গত ২৮ অক্টোবর রাত ১০টা ৫৫ মিনিট থেকে সোয়া ১২টার মধ্যে এটিএম বুথে চুরির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় আজ শুক্রবার (৩ নভেম্বর) সকালে মামলা দায়ের করায় ঘটনাটি জানাজানি হয়।

 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, নগরীর সুবিদবাজার ডাচ-বাংলা ব্যাংকের বুথে ভেঙে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরি হয়েছে। এ ঘটনার সঙ্গে ওই বুথের সিকিউরেক্স সিকিউরিটি কোম্পানির গার্ডরা জড়িত থাকার তথ্য-প্রমাণ মিলেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সিলেট মহানগরীর এয়ারপোর্টে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন শিপন গণমাধ্যমকে বলেন, এই ঘটনায় আমরা অলবাব হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছি। ব্যাংকের বুথে দুঃসাহসিক এমন চুরির ঘটনায় সিকিউরেক্স কোম্পানির দুই গার্ড জড়িত।

 

এ ঘটনায় ওই সিকিউরিটি কোম্পানির ইনচার্জ সন্দ্বীপ দাস বাদী হয়ে তাদের দুই কর্মীকে আসামি করে মামলা দায়ের করেছেন। বাকিদের গ্রেপ্তারের স্বার্থে আপাতত তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। পরবর্তীতে বিষয়টি জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।