Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

সিন্ডিকেট ভেঙে তছনছ করে দেয়ার আহ্বান জামায়াত আমিরের

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
সিন্ডিকেট ভেঙে তছনছ করে দেয়ার আহ্বান জামায়াত আমিরের

বিগত সরকারের আমলের সব সিন্ডিকেট ভেঙে তছনছ করে দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। এছাড়া এর সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তার।

 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে দলের ঝিনাইদহ শাখার আয়োজনে কর্মী সম্মেলনে এ বক্তব্য দেন আমির।

 

তিনি বলেন, বর্তমান সরকারের কাছে অনুরোধ বিগত জালিম সরকারের অধীনে যারা সিন্ডিকেট করেছিল তা ভেঙে তছনছ করে দিন। তাদেরকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনুন। মানুষকে স্বস্তি দিন।

 

ডা. শফিকুর বলেন, নতুন বাংলাদেশ তৈরিতে আমাদের ভূমিকা রাখতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও আধিপত্যবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না।

 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর তার বক্তব্যে বলেন, আমরা যদি এই দেশে ইসলামী শাষন কায়েম করতে পারি তবে, তরুণ প্রজন্ম বেকার থাকবে না। সবার হাতকে কর্মবান্ধব হাতে পরিণত করা হবে।

 

তিনি আরও বলেন, নারীদের ইসলামী শরীয়া মোতাবেক সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে। হযরত মুহাম্মদ (সঃ) নারীদের নিয়ে যুদ্ধে গেছেন, বড় বড় সিদ্ধান্ত নেয়ার সময় নারীদের সাথে পরামর্শ করেছেন। আমরা অবশ্যই নারীদের সর্বোচ্চ সমম্মান দেবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।