Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
জেলার খবর

সায়েন্টিফিক ফাউন্ডেশন ফর ক্যান্সার রিসার্চ'র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সায়েন্টিফিক ফাউন্ডেশন ফর ক্যান্সার রিসার্চ'র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এমন স্লোগানকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে কুষ্টিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সায়েন্টিফিক ফাউন্ডেশন ফর ক্যান্সার রিসার্চ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে জাহিদ ফাউন্ডেশনের সহযোগীতায় ‘সবুজায়ন’ কর্মসূচির আওতায় প্রথমে কোয়ালিটি চাইল্ড কেয়ার স্কুল চত্বরে ও পরে হাটস হরিপুর সহ কুষ্টিয়ার বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

কোয়ালিটি চাইল্ড কেয়ার স্কুলের প্রধান শিক্ষক জনাব মো: দ্বীপ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও সায়েন্টিফিক ফাউন্ডেশন ফর ক্যান্সার রিসার্চ’র চেয়ারম্যান ড. মো: আব্দুল্লাহ আল মাসুদ।

এ সময় সেখানে জাহিদ ফাউন্ডেশনের পরিচালক জাহিদ হাসান,ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: তৈমুর রেজা তুহিন,রিমন, সামিউল, আসিফ, হামিম সহ স্কুলের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কোয়ালিটি চাইল্ড কেয়ার স্কুল চত্বর ও হাটস হরিপুর সহ কুষ্টিয়ার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।