Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
ক্যাম্পাস

সাপ্তাহিক ছুটিতেও খোলা থাকবে ইবির কেন্দ্রীয় লাইব্রেরি

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
সাপ্তাহিক ছুটিতেও খোলা থাকবে ইবির কেন্দ্রীয় লাইব্রেরি

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাপ্তাহিক ছুটির দিন (প্রতি বৃহস্পতিবার) কেন্দ্রীয় লাইব্রেরির পাঠকক্ষ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

 

বুধবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের নিমিত্তে এখন থেকে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির দিনে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠ কক্ষ সকাল ৯:০০ টা হতে বিকেল ৪:০০ টা পর্যন্ত খোলা থাকবে।

 

গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) মোছা. শাহনাজ বেগম বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রশাসনের নির্দেশে খোলা রাখা হচ্ছে। আমরা চাই শিক্ষার্থীরা পড়তে আসুক এবং পড়াশোনার পরিবেশ তৈরি করুক। যদি এমন হয় লাইব্রেরি খোলা রাখলাম কিন্তু শিক্ষার্থীরা আসলো না, তখন কিন্তু পরবর্তী দাবি নিয়ে প্রশাসনের কাছে যেতে পারব না।

যায়িদ/মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।