Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

সাপের কামড়ের পর সারা রাত ঝাড়ফুঁক, ভোরে স্কুলছাত্রীর মৃত্যু

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সাপের কামড়ের পর সারা রাত ঝাড়ফুঁক, ভোরে স্কুলছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় সাপের কামড়ে মুক্তাকিনা খাতুন ঐশী (১৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ঐশীকে মৃত ঘোষণা করেন।

মুক্তাকিনা খাতুন ঐশী উপজেলার জামজামি ইউনিয়নের হাটখোলা পাঁচলিয়া গ্রামের টাইলস মিস্ত্রী শরিফুল ইসলামের মেয়ে। দুই বোনের মধ্যে ঐশী ছিল বড়। সে এবার এসএসসি পরিক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়।

ঐশীর মামা তালহা বিন  বলেন, বৃহস্পতিবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল আমার ভাগ্নি ঐশী। আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে ঘুমন্ত অবস্থায় একটি সাপ তাকে কামড় দেয়। এরপর ঐশী ছটফট করতে থাকে। ঘটনার পর থেকে আমার আপন মামা আজব আলীসহ কয়েকজন কবিরাজ মিলে ঝাড়ফুঁক করতে থাকেন।

 

ঐশীর শরীরে সাপের বিষ ছিল না। সে স্টোক করে মারা গেছে। যদি সাপের বিষ থাকতো তাহলে হাত চালানের সময় ধরা (হাত উঠতো) পড়তো। একজনের হয়ত মিস হতে পারে, তবে ৫/৬ জন কবিরাজের হাত চালান মিস হতে পারে না। পরে ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

জামজামি ইউনিয়ন পরিষদের ৮নং (ইউপি) সদস্য মো. রাশেদুজ্জামান বলেন, মেয়েটির বাড়ি আমার ওয়ার্ডে। সাপের কামড়ে মেয়েটি মারা গেছে। ঘটনার পর থেকেই ঝাড়ফুঁক করা হয়। গ্রামের মানুষ সচেতন নয়। রাতেই মেয়েটিকে হাসপাতালে নেওয়া উচিত ছিল।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, সাপের কামড়ে একজন মারা গেছে বলে জেনেছি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।