Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
জেলার খবর

সাতক্ষীরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সাতক্ষীরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সাতক্ষীরার পাটকেলঘাটার ত্রিশমাইলে দ্রুতগামী ইমাদ পরিবহনের ধাক্কায় মাহমুদুল ইসলাম নামের এক মোটর সাইকেলচালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের যাত্রী। নিহত মাহমুদুল ইসলাম তালা উপজেলার শিবপুর গ্রামের আবু জাফর মোড়লের ছেলে।

শুক্রবার সকাল ৯ টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের ত্রিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাহমুদুল ইসলাম পেশায় একজন মোটরসাইকেল চালক। আহত রিফাত হোসেন পাইকগাছা উপজেলার মাহমুদকাটি এলাকার ছোট গাজী ছেলে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান, মাহামুদুল ইসলাম তার ভাড়াচালিত মোটরসাইকেল নিয়ে শুক্রবার সকালে তালা থেকে রিফাত হোসেনকে নিয়ে সাতক্ষীরা আসছিলেন। পথিমধ্যে ত্রিশমাইল এলাকার অগ্রগতি সংস্থার অফিসের সামনে ইমাদ পরিবহনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মারা যান মাহামুদুল।

 

এ সময় আহত হন রিফাত হোসেন ফিফা। ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।