Sunday, 11 October 2026
শিরোনাম
রিয়াদের বিমানবন্দরে ফের বিস্ফোরণের শব্দ, প্যাসেঞ্জার টার্মিনালে আগুন নৃত্য একাডেমি গড়লেন মডেল নমিরা, শেখানো হবে সব ধরনের নাচ বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ রাতুল, রাতেও মেলেনি সন্ধান সৌদি আরবে বিমানবন্দরে হামলার পর থেকে নিখোঁজ বগুড়ার আশিক, দুশ্চিন্তায় পরিবার ইসলামপুরে মধ্যবর্তী স্থানে গোয়ালেরচর ইউপি ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন জামালপুরে ইট তৈরির মেশিনে পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু ব্যাংকের টাকা চুরির মামলায় গণঅধিকার পরিষদের নেতা গ্রেফতার মিছিলকে কেন্দ্র করে কুষ্টিয়া পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা, ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেশের সয়াবিন তেলে মিলল ক্ষতিকর সিসা-নিকেল-কপার-আর্সেনিক
সারা দেশ

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা, ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা, ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকাল ৫টার মধ্যে এলাকা ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

রোববার (১১ অক্টোবর) রাঙ্গামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে।

এর আগে রোববার সকাল ৬টা থেকে সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু হয়। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে এ কর্মসূচি পালিত হয়। পরে বিকেলে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ৪৮ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত করে সংগঠন দুটি।

 

অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় সাজেকে বেড়াতে যাওয়া পর্যটকেরা ভোগান্তিতে পড়েন। অনেক পর্যটক সেখানে আটকা পড়েন।

 

এ পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

 

এদিকে, সাজেকে ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং নতুন নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।