Sunday, 11 October 2026
শিরোনাম
রিয়াদের বিমানবন্দরে ফের বিস্ফোরণের শব্দ, প্যাসেঞ্জার টার্মিনালে আগুন নৃত্য একাডেমি গড়লেন মডেল নমিরা, শেখানো হবে সব ধরনের নাচ বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ রাতুল, রাতেও মেলেনি সন্ধান সৌদি আরবে বিমানবন্দরে হামলার পর থেকে নিখোঁজ বগুড়ার আশিক, দুশ্চিন্তায় পরিবার ইসলামপুরে মধ্যবর্তী স্থানে গোয়ালেরচর ইউপি ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন জামালপুরে ইট তৈরির মেশিনে পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু ব্যাংকের টাকা চুরির মামলায় গণঅধিকার পরিষদের নেতা গ্রেফতার মিছিলকে কেন্দ্র করে কুষ্টিয়া পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা, ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেশের সয়াবিন তেলে মিলল ক্ষতিকর সিসা-নিকেল-কপার-আর্সেনিক
ময়মনসিংহ

ইসলামপুরে মধ্যবর্তী স্থানে গোয়ালেরচর ইউপি ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

• • পঠিত 58 বার
শেয়ার করুন:
ইসলামপুরে মধ্যবর্তী স্থানে গোয়ালেরচর ইউপি ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

জামালপুরের ইসলামপুরে গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) নিজস্ব ভবন মালমারা গ্রামে নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ভবন নির্মাণ করা হলে সব গ্রামের মানুষের নাগরিক সেবা গ্রহণ সহজ হবে বলে মনে করছেন তাঁরা।

রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের মোহাম্মদপুর চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন গোয়ালেরচর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক পাগাল মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সভুকুড়া মণ্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া এবং ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি বিপুল মিয়া।

বক্তারা বলেন, প্রায় তিন দশক ধরে গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। মালমারা বাজারের দক্ষিণ পাশে ইউপি ভবন নির্মাণের জন্য প্রায় দুই যুগ আগে ৫২ শতাংশ জমি দান করা হয়েছে। জমিটি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত। সেখানে ভবন নির্মাণ করা হলে ইউনিয়নের সব গ্রামের মানুষ সহজেই পরিষদে এসে সেবা নিতে পারবেন।

তাঁরা আরও বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন না থাকায় স্থানীয় বাসিন্দাদের নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই এলাকাবাসীর সুবিধার কথা বিবেচনা করে মালমারা গ্রামে দ্রুত ইউপি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।