Sunday, 11 October 2026
শিরোনাম
সারা দেশ

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, পর্যটকবাহী গাড়ি ছাড়ার সময়সূচিতে পরিবর্তন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, পর্যটকবাহী গাড়ি ছাড়ার সময়সূচিতে পরিবর্তন

সাজেক সড়কে স্থানীয়দের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে সাজেকগামী পর্যটকবাহী গাড়ি চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে নির্ধারিত স্কট বন্ধ থাকায় দুপুর ১২টার দিকে একসঙ্গে বহর নিয়ে সাজেকের উদ্দেশে গাড়িগুলো ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

 

 

অবরোধের খবর আগে থেকে না জানায় দূরের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে সকালে সাজেকে পৌঁছে বিকেলেই ফিরে আসার পরিকল্পনা নিয়ে যারা খাগড়াছড়িতে এসেছিলেন, তারা পড়েছেন বিপাকে। রাতভর ভ্রমণ করে সকালে পৌঁছানোর পর নির্ধারিত সময়ে রওনা হতে না পেরে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

 

প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, রোববার দুপুর ১২টার দিকে সব পর্যটকবাহী গাড়ি একসঙ্গে খাগড়াছড়ি থেকে এবং বাঘাইছড়ি থেকে দুপুর দুইটার বহরে পর্যটকদের সাজেকে নেওয়া হবে। পরদিন একই বহরে তাদের খাগড়াছড়িতে ফিরিয়ে আনা হবে।

 

 

এদিকে রোববার সকাল থেকে সাজেকের কোথাও কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। তবে সড়ক অবরোধের ফলে পর্যটকদের যাতায়াতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকা এই অনির্দিষ্টকালের অবরোধের মূল কারণ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস সন্তু গ্রুপ) সশস্ত্র গোষ্ঠী সাজেকে অবস্থান নিয়ে সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে অভিযোগ তুলে তাদের সরিয়ে নেওয়ার দাবি এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও জানমাল রক্ষা করা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।