Sunday, 11 October 2026
শিরোনাম
নজরুল বর্ষ উদযাপনে জামালপুরে নজরুল স্মরণ: আলোচনা ও সংগীতানুষ্ঠানে মুগ্ধ দর্শক-শ্রোতা কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়ির দানবাক্সে মিলল সাড়ে ৬ লাখ টাকা কুমারখালীতে ‘দেশাত্মবোধক’ গান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মুসল্লিদের ৮ লাখ টাকা নিয়ে স্ত্রী-সন্তানসহ উধাও ইমাম কুমারখালীতে শিক্ষক মনসুর আলীকে অবসরোত্তর সংবর্ধনা সবচেয়ে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়: সাবেক ছাত্রদল নেতা শেখ হাসিনা ফাঁসির দড়িতে ঝুলতে দেশে ফিরবেন, তিনি এত বোকা নন: রাশেদ খাঁন কুষ্টিয়ার সাবেক এমপির বিরুদ্ধে দুদকের মামলা বিকালে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে হঠাৎ বাসে আগুন
সারা দেশ

কুমারখালীতে ‘দেশাত্মবোধক’ গান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

• • পঠিত 351 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ‘দেশাত্মবোধক’ গান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

শিশু-কিশোরদের সংগীতচর্চায় উৎসাহ জোগানো এবং দেশাত্মবোধ জাগ্রত করার লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে ‘বিজয়ের সুর’ শীর্ষক দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

শনিবার (১০ অক্টোবর) সকালে কুমারখালী শহরের হাসপাতাল রোডে অবস্থিত ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে নিজস্ব প্রতিষ্ঠানে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

 

 

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের কুমারখালী-খোকসা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সরুজ আলী বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুশফিকুর রহমান।

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ, সহসভাপতি মনোয়ার হোসেন, সাংবাদিক জাকের আলী শুভ, সাংবাদিক মোশারফ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, চিকিৎসক, অভিভাবক ও বিজয়ী শিক্ষার্থীরা।

 

 

প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন, রুপাঞ্জনা ঘোষ মম, অহনা রানী বিশ্বাস ঊষা, প্রতিষ্ঠা বিশ্বাস সৃষ্টি, প্রিয়ন্তী ঘোষ, অঙ্কিতা মজুমদার, দিঘি সাহা, পার্থ দত্ত, বিদিপ্তা বিশ্বাস ও তৃষা পাল।

 

 

অনুষ্ঠানে অভিভাবকরা বলেন, এ ধরনের সৃজনশীল আয়োজন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সংগীতচর্চার প্রতি তাদের আগ্রহ বাড়ায় এবং আত্মবিশ্বাসী হয়ে উঠতে সহায়তা করে। শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজন করা প্রয়োজন বলেও তাঁরা মনে করেন।

 

 

প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা বলেন, নিয়মিত সংগীতচর্চার পাশাপাশি এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তাঁদের আরও অনুপ্রাণিত করে। নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি এ আয়োজন তাঁদের মনোবল বাড়িয়েছে এবং ভবিষ্যতে সংগীতচর্চা অব্যাহত রাখতে উৎসাহ জুগিয়েছে।

 

 

ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী বলেন, দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার প্রদান করতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে শিশুদের প্রতিভা বিকাশ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে ফ্যামিলি কেয়ার হাসপাতালের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

তিনি আরও বলেন, ‘বিজয়ের সুর’-এর মতো আয়োজন শিশুদের দেশাত্মবোধক গানের চর্চায় আগ্রহী করে তুলবে। একই সঙ্গে সংগীতসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়বে এবং নতুন প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে।

 

 

সংশ্লিষ্টরা মনে করেন, শিশুদের সাংস্কৃতিক বিকাশ, দেশীয় সংগীতের চর্চা এবং দেশাত্মবোধ জাগ্রত করতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

 

 

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মাসব্যাপী অনলাইনে ‘দেশাত্মবোধক’ গান প্রতিযোগিতা ‘বিজয়ের সুর-২০২৫’-এর আয়োজন করে। প্রতিযোগিতাটির অনলাইন পার্টনার হিসেবে ছিল ‘দ্য মিরর অব বাংলাদেশ’।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।